× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

মীমাংশার নামে কিশোরীকে জুতাপেটা করলো কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা

admin
হালনাগাদ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

স্টাফ রিপোর্টার,মাদারীপুর:  মাদারীপুর শহরের মধ্য খাগদি এলাকায় শালিস মীমাংশার নামে এক কিশোরীকে আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর জুতা পেটা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের মধ্য খাগদি এলাকার এক কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যায় একই এলাকার কুদ্দুস শরীফের ছেলে হাসান শরীফ। এর পরে মেয়েটিকে তামান্না নামে এক মহিলার কাছে বিক্রি করে দেয় হাসান।

বিষয়টি ওই কিশোরীর পরিবার জানতে পেরে মাদারীপুর সদর উপজেলার খাকছড়ার করম বাজার থেকে গতশুক্রবার উদ্ধার করে। পরে কিশোরীর পরিবার স্থানীয়দের জানালে মঙ্গলবার বিকালে বিষয়টি নিয়ে শালিস মীমাংসায় বসে।

শালিসে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব খান, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজাম খান, সাবেক কাউন্সিলর সামসুল হক খান, স্থানীয় প্রভাবশালী সেলিম মীরা, খবির খান, আকলিমা বেগমসহ শতাধিক লোকজন। শালিসদার আইয়ুব খান, মুজাম খান, সামসুল হক খানের সিদ্ধান্তে ওই কিশোরীকে দোষি দাবী করে ১০টি জুতার বারি প্রদানের নির্দেশ দেয়। একই সাথে হাসান শরীফকে ১০হাজার টাকা জরিমানা এবং ১০টি জুতার বারি প্রদানের নির্দেশ দেয়। নিদের্শ পেয়ে শালিসে উপস্থিত আকলিমা বেগম নামে এক নারী কিশোরীকে জুতা পেটা করে। ঘটনার পর থেকে কিশোরীর পরিবার রয়েছে নিরাপত্তাহীনতায়। লোকলজ্জার ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছেনা।

লাঞ্ছিতা ওই কিশোরীর ভাই জসিম ফকির বলেন, আমার বোনকে বাড়ি থেকে ডেকে নিয়ে বিক্রি করে দেয় হাসান। এরপর আমরা বোনকে উদ্ধার করি। পরে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মিমাংশা করে দেয়ার নামে আমার বোনকে জুতাপেটা করেছে।

লাঞ্ছিতা ওই কিশোরী বলেন, আমরা কোন দেশে বাস করি। আমার অনেক বড় ক্ষতি করেছে ওরা। এর বিচার তো পাইনি উল্টো শালিসের নামে আমাকে জুতা পেটা করেছে। আমি এর বিচার চাই।

লাঞ্ছিতা কিশোরীর ফুফু আকিমন বেগম বলেন, আমার ভাই গরীব মানুষ, ভ্যান চালিয়ে সংসার চালায়। আমরা গরীব বলেন আমাদের সাথে ওরা অবিচার করেছে। আমরা ওদের বিচার চাই।

শালিসদার ও স্থানীয় আওয়ামীগ নেতা মুজাম খান বলেন, মেয়ে চরিত্র খারাপ। সালিসে দোষি প্রমান হওয়ায় আমার জুতা পেটা করেছি।

এব্যাপারে স্থানীয় কাউন্সিল আইয়ুব খানের সাথে যোগাযোগ করতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিফ করেননি। তবে স্থানীয় শালিসদার আকলিমা বেগম বলেন, শালিসে সিদ্ধান্ত হয় জুতা পেটা করার। শালিসরা জুতা পেটার নির্দেশ দিলে আমি নির্দেশ পালন করেছি। আমি জোরে জোরে না পিটিয়ে আস্তে পিটিয়েছি। আমি কাউন্সিলর ও শালিসদারদের নির্দেশ পালন করেছি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি বলেন, কাজটি ঠিক করেনি শালিসদাররা। ওই পরিবারটি গরীব বলে ওদের সাথে অবিচার করেছে।

মাদারীপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ বলেন, এধরনের ঘটনায় সালিসযোগ্য নয়। এরপর শালিসে জুটার পেতার অভিযোগ উঠছে এক স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক হলে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই। যদি ওই কিশোরীর পরিবার থেকে অভিযোগ দেয়া হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানতে পেরে পুলিশকে অবহিত করেছি। দোষিদের আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে। এধরনের ঘটনা শালিস মীমাংসা যোগ্য নয়। শালসি মীমাংসার নামে যারা কিশোরীকে জুতা পেতা করেছে তারা গর্হিত অন্যায় করেছে। তাদের বিরুদ্ধে আইসগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..