× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুর নির্বাচনে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। যদিও নির্বাচন কমিশন ও মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, এ সংক্রান্ত কোন নিষেধাজ্ঞা নেই। সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেয়া হলেই ব্যবস্থা নেয়ার কথা বলা হয় ইসির পক্ষ থেকে।

বিভিন্ন কেন্দ্রে কর্তব্যরত পুলিশ সদস্যরা বলেন, ওপরের নির্দেশে সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। তারা শুধুমাত্র ওপরের নির্দেশ বাস্তবায়ন করছেন। এসব ঘটনাকে নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাকবিতণ্ডা হয়।

এ বিষয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বে থাকা প্রতিবেদক জানান, রংপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আজ সকাল ১০টায় যখন সাংবাদিকরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে গেলে রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন। তাদেরকে নির্বাচন কমিশনের অনুমতিপত্র ও অফিসের পরিচয়পত্র দেখানো হলেও তারা বলেন, ‘আমরা কোন সাংবাদিককে এখানে প্রবেশ করতে দিবো না। ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দেয়া নিয়ম বিরুদ্ধ। ভোট কেন্দ্রে সাংবাদিকরা প্রবেশ করলে ভোট কেন্দ্রের পরিবেশ নষ্ট হয়।’

কিন্তু সাংবাদিকরা তখন তাদের জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে শুধুমাত্র গোপন রুমে যেখানে সিল মারা হয় সেখানে প্রবেশ করতে দেয়া হবে না। বাকি ভোটকেন্দ্র ও কক্ষে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে এটা নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। কিন্তু তাদেরকে এসব জানানো হলেও তারা সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন।

পরে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে এমন কোন ঘটনা তিনি জানেন না। সাংবাদিকরা সকল ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে। তবে ভোট কক্ষে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের সতর্কতা অবলম্বন করার জন্য তিনি অনুরোধ করেন। তিনি পুলিশ কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..