× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

আদালতের পথে খালেদা জিয়া

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন থেকে ‘ফিরোজা’ থেকে রওনা হয়েছেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এ দুটি মামলার বিচার কাজ চলছে। ৫ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজের অসমাপ্ত বক্তব্য উপস্থাপন শেষ করেন খালেদা জিয়া।

ওই দিনই আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য লিখিতভাবে দাখিল করতে এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, দুর্নীতির এ দুই মামলায় চলতি বছরের ১২ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ১৯ অক্টোবর এ দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।

২০১০ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-আর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

অন্যদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


এ ক্যটাগরির আরো খবর..