হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বিট-পুলিশিং কার্যক্রম অফিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।
লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ শেখ আব্দুল হামিদ বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশান্ত কুমার সরকার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম, সদর থানা পুলিশিং কমিটির সভাপতি চিত্ত রঞ্জন রায় প্রমূখ।
প্রধান অতিথি পুলিশ সুপার রশিদুল হক বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং মাদক মুক্ত করতে জেলা পুলিশ প্রশাসন বিট-(এলাকা ভিত্তিক) পুলিশিং কার্যক্রম চালু করেছে।
তিনি আরো বলেন, সন্ধ্যার পর আপনার সন্তান কোথায় থাকে খোঁজ রাখুন, সন্তানদের প্রতি নজর রাখুন তারা সন্ধ্যার পর কি করছে, কোথায় যাচ্ছে। আপনারা সজাগ থাকলেই সমাজের সকল দুর্নীতি ও অসামাজিক কার্যক্রম বন্ধ হতে সহায়তা করবে।