× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বেনাপোল ট্রান্সপোর্ট ট্রাক-মালিক সমিতির দোয়া ও মরনোত্তর চেক প্রদান অনুষ্ঠান

admin
হালনাগাদ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

এম,এ,জলিল শার্শা যশোর প্রতিনিধিঃ  বেনাপোল  ট্রান্সপোর্ট এজেন্সি  ট্রাক- মালিক সমিতির পক্ষ থেকে আজ সোমবার ১১ ডিসেম্বর সকাল ১১ টার সময় সমিতির মিলনায়তনে সমিতির প্রয়াত সদস্যদের মাঝে চেক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।সমিতির সকল নেতৃবৃন্দরা সমিতির সকল সদস্যদের প্রতি আহ্বান রাখেন সমিতির মাসিক চাদাঁ সময় মতো পরিশোধ করার, আরও আহ্বান জানান সকল সদস্যদের একসাথে মিলিত হয়ে সমিতির সকল কার্যক্রমে অংশ নেয়ার। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রয়াত প্রত্যেক সদস্যদের ৩০ হাজার টাকা প্রদানের কথা থাকলেও নিজস্ব উদ্যোগে এক লক্ষ টাকার চেক প্রদান করেন।

প্রয়াত ৭ জন সদস্যর মধ্যে আর্থিক সংকটের কারনে মাত্র ৪ জন প্রয়াত সদস্যর পরিবারের মাঝে চেক প্রদান করেন। সমিতির প্রয়াত সদস্যদের মধ্যে আলী রেজা রাজু (এমপি), আজিজ আহম্মেদ আলী ,তবিবর রহমান ও মোঃ বাচ্চু মিয়ার, পরিবারের মাঝে চেক বিতরন করা হয় ৷এ সময়,বক্তব্য প্রদান করেন সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক আজিম উদ্দীন (গাজী) সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুজ্জামান সনি, নিবার্চন কমিশনার শহিদুল্লাহ মাস্টার,সদস্য মোঃ মাখন, দোয়া ও চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বেনাপোল বন্দর প্রেসক্লাবের সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ ৷


এ ক্যটাগরির আরো খবর..