× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কাঁদলেন ক্যাটরিনা, চোখের জল মুছলেন সালমান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

বিনোদন ডেস্ক: রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর সলমন খানেরই চওড়া কাঁধে আশ্রয় নিয়েছেন ক্যাটরিনা কাইফ। নায়িকাকে ফেরাননি বলিউডের ‘সুলতান’। ফের নতুন করে শুরু হয়েছে দু’জনের বন্ধুত্ব। পর্দাতেও ফিরে আসছেন জুটি হিসেবে। ‘টাইগার জিন্দা হ্যায়’র নতুন ‘সোয়্যাগ’ বেশ মনে ধরেছে দর্শকদের। প্রচারে কোনও খামতি রাখছেন না সল্লু-ক্যাট। এরই মাঝে আরও গাঢ় হচ্ছে দু’জনের সম্পর্ক। তার প্রমাণ মিলল সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ের সেটে।

‘টাইগার জিন্দা হ্যায়’র প্রচারে রেমো ডি’স্যুজার ‘ডান্স চ্যাম্পিয়নস’-এর সেটে গিয়েছিলেন সলমন-ক্যাটরিনা। বেশ মন দিয়েই সকলের পারফরম্যান্স দেখছিলেন তাঁরা। এরই মধ্যে সুশান্ত খতরি নামের এক প্রতিযোগী সলমনের ‘তেরে নাম’ ছবির গানে নৃত্য পরিবেশন করেন। তাঁর পারফরম্যান্স দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠেন ক্যাট। কিছুতেই তাঁর কান্না থামছিল না। বেশ কিছুক্ষণ শুটিং বন্ধ রাখতে হয় এর জন্য। শেষে সলমন অনেক বুঝিয়ে-সুঝিয়ে তাঁকে শান্ত করেন।

একেই বলে বন্ধুত্ব! এমনটাই বলছেন সেটে উপস্থিত সকলে। এর আগে সলমনের ‘বিগ বস’-এর সেটেও ‘টাইগার জিন্দা হ্যায়’র প্রচারে গিয়েছিলেন ক্যাটরিনা। সেখানেও দু’জনের রসায়ন ক্যামেরার সামনে ধরা পড়েছিল। ‘ডান্স চ্যাম্পিয়ন্স’-এর সেটেও তা আরও বেশি করে দু’জনের ‘সোয়্যাগ’। নিজেদের ছবির গানের সঙ্গে একসঙ্গে কোমর দোলালেন দুই তারকা।

বড়দিনের ঠিক আগেই মুক্তি পাচ্ছে ‘এক থা টাইগার’-এর এই পরবর্তী সংস্করণ। নতুন এই ছবির বাজেট নাকি প্রায় দেড়শো কোটি। অবশ্য ভাইজানের ছবি মানেই দ্বিগুণ রিটার্নের আশ্বাস থেকেই যায়। সেই আশা এবারও রাখছেন অনুরাগীরা।


এ ক্যটাগরির আরো খবর..