× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

যোগী আদিত্যনাথকেই ‘বিয়ে’ করলেন সীতাপুরের এই মহিলা!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিয়ে করলেন এক মহিলা। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনার সাক্ষী থাকলেন উত্তরপ্রদেশের মানুষ। তাহলে কি মুখ্যমন্ত্রীর ব্যাচেলর তকমা ঘুচল?

না, ঠিক তা নয়। সীতাপুরের এক অঙ্গনওয়াড়ি কর্মী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিকে ‘প্রতীকী’ বিয়ে করেছেন। এ আসলে রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল। প্রতীকী বিয়ের সময় যোগী আদিত্যনাথের ছবির সঙ্গে মালা বিনিময়ও করেন মহিলা অঙ্গনওয়াড়ি কর্মচারী সংঘের জেলা প্রেসিডেন্ট নীতু সিং। রাজ্যের ৪ লক্ষেরও বেশি মহিলা অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ দীর্ঘদিন। এই বিষয়ে সুরাহা চাইলেও সরকারের টনক নড়ে না। প্রশাসনের জগদ্দল পাথরসুলভ ঔদাসিন্য ঘোচাতেই এই অভিনব উদ্যোগ।

নীতু বলছেন, ‘এই বিয়ে করে আমি আমার ৪ লক্ষ বোনের উপকার করতে দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি না মেটে, তাহলে ঘোড়ায় চেপে আমি মুখ্যমন্ত্রীর বাড়ি যাব।’ তাঁদের প্রতি সরকারের দীর্ঘদিনের বঞ্চনা মেটাতে এবার অঙ্গনওয়াড়ি কর্মীরা সদ্য নির্বাচিত বিজেপি সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। লখনউতে এই বিষয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে তাঁদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেছেন ওই কর্মীরা। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান করে হাসিমুখে পোজ দিয়ে ‘প্রতীকী’ বিয়ে করলেন নীতু। এবার রাজ্য সরকারের নজর তাঁদের উপর পড়ে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন কয়েক লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী।


এ ক্যটাগরির আরো খবর..