× Banner
সর্বশেষ
ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি

কিশোরকে পিটিয়ে মারল ছাত্রলীগ নেতা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ চুরির অভিযোগে রাজধানী ঢাকাতে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। হাজারীবাগের গণকটুলীতে সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম রাজা (১৭)।

রাজার ফুফু রত্নার ভাষ্য অনুযায়ী, মোবাইল চুরির অভিযোগ দিয়ে বিকেলের দিকে ওই এলাকার ছাত্রলীগ নেতা আরজু রাজাকে নিয়ে যান। এরপর গণকতলী এলাকার ৪৫ নম্বর বাসায় নিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। এরপর আরজুর লোকজন রাজাকে অচেতন অবস্থায় তার বাসার সামনে রেখে যান। স্থানীয়দের সহায়তায় রাজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

হাজারিবাগ থানার ওসি মাইনুল ইসলাম এঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে রাজা হত্যাকান্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এঘটনার পর হাজারিবাগ এলাকার বাসিন্দার মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..