× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ যাত্রী আহত

admin
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৯ নভেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহ কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঈশ্বরবা জামতলা নামক স্থানে শাপলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে শাপলা পরিবহনের ( গাজীপুর জ ০৪-০২০৮) একটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় ঈশ্বরবা জামতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের মধ্যে থাকা ১০ জন যাত্রী আহত হয়। আহত দের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অরুন কুমার দাস বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এনামূক (৫৮) কালীগঞ্জের ষাটবাড়ীয়া গ্রামের সাধনের ছেলে উজ্জ্বল (৩৫), একই গ্রামের মতি দাসের টিপুল দাস (৪৭), হেলাই গ্রামের মকবুল শেখের ছেলে এনামূল (৩৬), আবুল শেখের ছেলে আব্বাস (৪০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার জিগাতীপোতা গ্রামের মতলেবের ছেলে মমিন (৩৫)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থরে পৌছি ৬ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া সামান্য আহত বাকিরা ঘটনাস্থল থেকে চলে যায়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..