× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

দুদকের মামলায় তরিকুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

admin
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ সরকারি অর্থ ক্ষতিসাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক পরিবেশ ও বনমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমান এ অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক সচিব জাফর আহমেদ চৌধুরী এবং সাবেক প্রধান বন সংরক্ষক এম আনোয়ারুল ইসলামকে অব্যাহতির আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালতের পেশকার জহুরুল হক এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ৩০ মার্চ আসামিরা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভায় চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের করাতকলসহ বিভিন্ন স্থানে রক্ষিত অবৈধ কাঠ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বাজেয়াপ্ত করা কাঠ প্রকাশ্য নিলামে বিক্রির সিদ্ধান্ত সভায় না নিয়ে তাঁরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশের মাধ্যমে নিজেরা লাভবান হয়ে অথবা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রকাশ্য নিলামযোগ্য কাঠ নামমাত্র জরিমানাসহ একক মূল্যে বিক্রি কারার সিদ্ধান্ত দেন। এর ফলে সরকারের তিন কোটি ২১ লাখ ৪২ হাজার ৬১০ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ২০১৭ সালের ৯ নভেম্বর দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমান রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..