× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

নবীগঞ্জে শহরের সামন্তসারনী মাকের্টে চুরি,ব্যবসায়ীদের মাঝে আতংক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ শহরের প্রানকেন্দ্র শেরপুর সড়কের সামন্তসারনী মার্কেটের একটি দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে ।এ ঘটনায় ঐ মার্কেটের ব্যসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

সুত্রে জানাযায়, নবীগঞ্জ শহরের প্রানকেন্দ্র শেরপুর সড়কের সামন্তসারনী মার্কেটের বানী স্টোর এর দোকান ঘরের উপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে গত রবিবার গভীর রাতে একদল চোরচক্র ভেতওে প্রবেশ করে নগদ প্রায় ৫ হাজার টাকা,সিগারেট,কসমেটিক্সসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে ।

গতকাল সকালে দোকানের মালিক কেশব পাল চুরির ঘটনাটি দেখতে পেয়ে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী ও থানা পুলিশকে অবগত করেন। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যবসায়ী কেশব পাল জানান,ইতিপুর্বেও তার দোকান ও পাশের মহাদেব রায়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এভাবে ঘন ঘন চুরির কারনে ঐ মার্কেটের ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..