উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,দুর্নীতি,অসদাচরণ, তহবিল তছরুপ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও কর্তব্য কাজে অবহেলাসহ নানা অভিযোগ উঠেছে। ডিজি বরাবরে অভিযোগ করেন নবীগঞ্জ উপজেলার খনকারীপাড়া গ্রামের মোঃ খলিলুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিন তদন্ত করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক হারুনুর রশীদ ও সহকারী পরিচালক সহকারী অধ্যাপক প্রতাপ চৌধুরী।
তদন্তকালে অভিযোগকারী খলিলুর রহমান সকল অভিযোগের সকল প্রমানাদি নিয়ে উপস্থিত ছিলেন। এ সময় কলেজ অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ ও অভিযোগকারীর সাক্ষাৎকার গ্রহন করা হয়।
অভিযোগকারী খলিলুর রহমানসহ স্থানীয় লোকজন উক্ত অভিযোগের সুষ্ট তদন্ত করে প্রমানিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের সহকারী পরিচালক সহাকারী অধ্যাপক প্রতাপ চৌধুরী জানান, উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে সরেজমিন গিয়ে অধ্যক্ষ ও অভিযোগকারীসহ সংশ্লিষ্টদের জবানবন্দী লিপিবদ্ধ করে অভিযোগ তদন্ত করা হয়েছে। সুষ্টভাবে তদন্ত করে প্রমান পাওয়া গেলেও দোষীর বিরুদ্ধে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।