× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়ছে ইসলায়েলসহ কয়েকটি আরব দেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ  ইসরায়েল, মিসর ও কয়েকটি আরব দেশ উগ্রপন্থী ইসলামের সন্ত্রাসবাদী কার্যক্রমের বিরুদ্ধে লড়াই করছে। রোববার ইসরায়েলের মন্ত্রিসভায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, বিভিন্ন প্রান্তে মিসর ও ইসরায়েলসহ আরও কয়েকটি দেশ উগ্রপন্থী ইসলামের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলা করছে। এর মধ্য দিয়ে অবশ্য ইসায়েলের নিরাপত্তা ব্যবস্থা উপকৃত হচ্ছে। মন্ত্রিসভায় নেতানিয়াহু আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই অবদান ‘শান্তির চক্র’কে আরও বিস্তৃত হতে সহযোগিতা করবে।

মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার আল-সাদাতের ইসরায়েল সফরের ৪০ বছর পূর্তির কথা উল্লেখ করে  নেতানিয়াহু বলেন, তার ঐতিহাসিক জেরুজালেম ও ইসরায়েল সফরের ৪০ বছর পূর্ণ হয়েছে। এরপর থেকে মিসরের সঙ্গে শান্তি চুক্তির উত্থান-পতন হয়েছে। ১৯৭৯ সালে ইসরায়েল ও মিসরের শান্তিচুক্তির পর বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়েছে। সম্প্রতি তা আরও উচ্চমাত্রায় পৌঁছেছে।

এদিকে রোববার এক রেডিও সাক্ষাৎকারে ইসরায়েলের জ্বালানিমন্ত্রী জুভাল স্টেইনিতজ সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের গোপন যোগাযোগ রয়েছে এমন তথ্য ফাঁস করেন।

তবে নেতানিয়াহুর বক্তব্যে এবিষয়ে কোন উল্লেখ ছিল না। সৌদি আরবও এখন পর্যন্ত স্টেইনিতজের বক্তব্যের কোন প্রতিক্রিয়া দেখায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লেবানন ইস্যুতে ইরানের সঙ্গে যখন সৌদি আরবের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই সময় ইসরায়েল-সৌদির গোপন যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে এলো।

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের গোপন সম্পর্ক নিয়ে দীর্ঘদিন থেকেই গুজব থাকলে দেশ দুটির পক্ষ থেকে কেউ প্রকাশ্যে তা স্বীকার করেননি। কিন্তু এবার ইসরায়েলের জ্বালানিমন্ত্রী জুভাল স্টেইনিতজ তা প্রকাশ করলেন।

সূত্রঃ খবর মিডল ইস্ট মনিটর


এ ক্যটাগরির আরো খবর..