× Banner
সর্বশেষ
প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী দেশে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানে চূড়ান্ত করা হয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন ওয়াসিফ আলী খান

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ওয়াসিফ আলী খান।  এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

আজ শুক্রবার (০৬ নভেম্বর) ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্সে স্নাতক ও  স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ওয়াসিফ আলী খান ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে শিক্ষানবীশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন।

১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে এবং ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ওমানে ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠান গাল্ফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।  এরপর ২০১০ সাল থেকে রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ওয়াসিফ আলী খান।

৩১ বছরের ব্যাংকিং কর্মজীবনে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, র্কমশালা ও সেমিনারে অংশ নিযেছেন তিনি।  সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেন ওয়াসিফ আলী খান।


এ ক্যটাগরির আরো খবর..