× Banner
সর্বশেষ
দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির ভারতে কেন গণঅভ্যুত্থানে সরকার পতনের নজির নেই? ৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ ২৭ জুলাই (১০ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২৭ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭ পাস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, উন্নয়ন, প্রসার তৎসংশ্লিষ্ট বিষয়াদি সম্পাদনে বিদ্যমান আইন যুগোপযোগী করার বিধান করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭ পাস হয়েছে।

বুধবার জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিলটি পাসের প্রস্তাব করেন এবং সর্বসম্মতিক্রমে পাশ হয়।

বিলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আদেশ-১৯৭৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একইভাবে বহাল রাখার বিধান করা হয়েছে।

বিলে কমিশনের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপন ও প্রয়োজনে সরকারে অনুমোদনে দেশের যে কোনো স্থানে একাধিক শাখা কার্যালয় স্থাপনের বিধান করা হয়েছে।

এছাড়া বিলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ১ জন চেয়ারম্যান ও অনধিক ৪ জন সদস্যের সমন্বয়ে কমিশন গঠনের বিধান করা হয়।

বিলে কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ, মেয়াদ ও পদত্যাগ, প্রধান নির্বাহী, কমিশনের সভা, কমিশনের কার্যাবলী, অর্থ উপদেষ্টা ও সচিব নিয়োগ, বিশেষজ্ঞ কমিটি গঠন, আবিষ্কার, উদ্ভাবনসহ মেধাস্বত্ব, কোম্পানি গঠন, বাজেট প্রণয়ন, কমিশনের প্রতিবেদন, কমিশনের জনবল কাঠামো, তহবিল, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, গোপনীয়তা, জনসেবক, ক্ষমতা, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, মো. নূরুল ইসলাম ওমর, সেলিম উদ্দিন, বেগম রওশন আরা মান্নান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..