× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

মেলার ৭ দিনে কর আদায় ২২১৭ কোটি টাকা

admin
হালনাগাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

আয়কর মেলার সাত দিনে সবমিলিয়ে ২ হাজার ২১৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। ফলে ২০১৬ সালের তুলনায় কর বেড়েছে ৪ দশমিক ১২ শতাংশ। ওই বছর ২ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার কোটি টাকার কর আদায় হয়েছিল। এ বছর আয়কর মেলায় রিটার্ন জমা দিয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ করদাতা। আর সেবা নিয়েছেন ১১ লাখ ৭০ লাখ মানুষ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার মেলা সকাল ৮টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হওয়ার কথা থাকলেও করদাতা-সেবাগ্রহীতাদের ভিড়ের কারণে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। এ দিন রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪২৬ কোটি ২০ লাখ টাকা। রিটার্ন দাখিল হয় ৬৬ হাজার ৩৩৩ জনের, সেবা নেন ২ লাখ ২৫ হাজার ৪৫৯ জন। এনবিআর আরো জানায়,২০১৬ সালে মেলায় রিটার্ন জমা দিয়েছিলেন ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। সেবা নিয়েছিলেন ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন। এ হিসাবে রিটার্ন জমা বেড়েছে ৭২ দশমিক ৪ শতাংশ। আর সেবা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে ২৫ দশমিক ৯ শতাংশ। মেলার শেষ দিনও ছিল করদাতা-সেবাগ্রহীতাদের ছিল উপচেপড়া ভিড়। বিশেষ করে কর দেওয়ার পর ট্যাক্স কার্ড নিতে ছিল সবার ব্যাপক আগ্রহ, যা এবারই প্রথম চালু হয়। আয়কর মেলার শেষ দিন ঢাকাসহ সারা দেশে ৪৮টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। এবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নিমার্ণাধীন জাতীয় রাজস্ব ভবনে ঢাকার মেলা উদ্বোধন করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। আয়কর মেলা শেষ হলেও আগামী ৯ নভেম্বর থেকে মেলায় বিদ্যমান সব করসেবা, ইনকাম ট্যাক্স, আইডি কার্ড কর অঞ্চলে দেওয়া হবে বলে এনবিআর জানিয়েছে। ১২ থেকে ২৩ নভেম্বর সব কর অঞ্চলে আয়কর মেলার মতোই রিটার্ন জমা দেওয়া যাবে। মেলার পর ২৪ থেকে ৩০ নভেম্বর সারা দেশে সব কর অঞ্চলে আয়কর সপ্তাহ পালিত হবে। সেখানে মেলার পরিবেশে মেলার মতোই সব কর সেবা দেওয়া হবে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে আয়কর মেলা ২০১৭ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি ছিলেন। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


এ ক্যটাগরির আরো খবর..