× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

আওয়ামীলীগকে জেতাতে হুদা-ইমাম নতুন মিশন : কেনা হচ্ছে বিতর্কিত ইভিএম মেশিন

admin
হালনাগাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ আগামী জাতীয় নির্বাচনে শোচনীয় পরাজয়ের আশংকায় যেকোনো উপায়ে ভোট কারচুপির ফন্দিফিকিরে লিপ্ত হয়েছে শেখ হাসিনার বর্তমান সরকার। এরই অংশ হিসাবে নির্বাচন কমিশনের সহযোগিতায় গোপনে গোপনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের গোপন প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে।

বর্তমানে ব্যালট পদ্ধতিতে ভোটে গেলে নির্বাচনে জয়লাভ করার কোন সুযোগ নেই আওয়ামীলীগের। সরকারের করা সকল মাঠ জরিপ নিশ্চিত করেছে যে,যদি ভোট ৬০ ভাগও সুষ্ঠু হয় তাহলেও আওয়ামীলীগের ক্ষমতায় যাওয়ার ক্ষীন সম্ভাবনা নেই। আসন্ন নির্বাচনে তারা অতীতের মতো কারচুপি – ভোট ডাকাতি করতে পারবে তেমন ভরসা পাচ্ছে না। নির্বাচন যত ঘনিয়ে আসছে আওয়ামীলীগ নেতা-মন্ত্রীদের ভয়-ভীতি,শংকা- আশংকা, উৎকন্ঠা তত বাড়ছে। ফলে ইলেকশন ইন্জিনিয়ারিং এর নীলনকশা তৈরী করছে।

তারা বুঝে গেছে পুনরায় ক্ষমতায় যেতে হলে কারচুপি ছাড়া গত্যন্তর নেই । আর এখন কারচুপির জন্য একমাত্র পথ হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। তাই তড়িঘড়ি করে দুই লাখ ইভিএম স্বল্প সময়ে আমদানীর জন্য পোলান্ডের সঙ্গে গোপনে চুক্তি করছে । মুলত: যান্ত্রিক কারচুপি করে ক্ষমতায় যাওয়ার জন্য গোপনে ইভিএম আমদানীর উদ্যোগ নিয়েছে সরকার।

বর্তমান গণপ্রতিনিধিত্ব আদেশ,১৯৭২ (আরপিও) অনুযায়ী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারের সুযোগ নেই। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন আরপিও এর ২৬ ধারা সংশোধন করে ব্যালটের পাশাপাশি ইভিএমে ভোট গ্রহনের সুযোগ রাখছে নির্বাচন কমিশন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপে আওয়ামীলীগ ও মহাজোট আগামী জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটে চেয়েছে। তবে বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জোটে ইভিএম পদ্ধতির চরম বিরোধিতা করেছে। সূত্রমতে, এই সুযোগটি কাজে লাগাতে চাইছে আওয়ামীলীগের ঘোর সমর্থক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন (ইসি) ।

প্রধান দু’টি দলের দাবিই মানছে নির্বাচন কমিশন এমন একটি ধারণা দিতে তারা (ইসি) বিএনপির দাবী মেনে ১৫০ আসনে প্রচলিত ব্যালট পদ্ধতিতে এবং আওয়ামীলীগের দাবী মেনে ১৫০ আসনে ইভিএম দিয়ে ভোট অনুষ্ঠান করার চক্রান্ত করছে। চক্রান্ত অনুযায়ী, আওয়ামীলীগের প্রার্থীরা যেসব আসনে দুর্বল এমন ১৫০ টি আসনে ইভিএম ব্যবহার করে তাদের অন্তত ১১০- থেকে ১২০ জনকে বিজয়ী দেখানো হবে। বাকি ১৫০ আসন থেকে কারসাজি করে আওয়ামীলীগের সংখ্যাগরিষ্ঠতা লাভের মতো প্রার্থী বের করে আনবে শেখ হাসিনার হাসিনা অনুগত ইসি।

এদিকে দেশী বিদেশী চাপের মুখে নির্বাচনে শেষ পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করলেও তাদেরকে ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার’ দেয়া হবেনা। ফলে তাতে মানুষ ভোট দেয়ার সুযোগ পেলেও ইভিএম এর কারচুপি ফল বদলে দিবে। এই ব্লু-প্রিন্ট নিয়ে একযোগে কাজ করছে কেএম নূরুল হুদা ও এইচ টি ইমামের নেতৃত্বে একটি গ্রুপ।মুলত: দেশের ভোটারদের চোখ ফাঁকি দিয়ে ডিজিটাল কারচুপি করে আবারও ক্ষমতায় থাকার সব কারসাজির প্রক্রিয়া চলছে খুব গোপনে।

নির্বাচন কমিশনের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান,প্রায় ৪০ হাজার ভোট কেন্দ্রে ভোটকক্ষ প্রায় দুই লাখ। প্রতি ভোটকক্ষে একটি করে ইভিএম ব্যবহার করা হবে। এসব ইভিএম স্বল্প সময়ে নির্বাচন কমিশনের পক্ষে সংগ্রহ করা প্রায় অসম্ভব। এজন্য বিদেশী সহায়তা নেয়া হচ্ছে। কেননা বর্তমানে নির্বাচন কমিশনের হাতে ১২৩০টি ইভিএম মেশিন আছে, যার অধিকাংশই আবার নষ্ট। বিগত বেশকয়েকটি স্থানীয় সরকারের নির্বাচনে ইভিএম ব্যবহার করলেও ক্রটির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল।

ইতোমধ্যেই প্রথম আলো, ইত্তেফাক ও সমকাল পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে আরপিও সংশোধন করে ইভিএম ব্যবহারের বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়নে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব নির্বাচন কমিশন অগ্রাহ্য করছে বলে খবরে বলা হয়েছে। নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার কবিতা খানম সাংবাদিকদের বলেছেন, স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচনী আইনে ব্যালট পেপারের পাশাপাশি ইভিএম ভোট গ্রহণের বিধান রয়েছে।

একইভাবে জাতীয় সংসদ নির্বাচনেও এই সুযোগ রাখা হচ্ছে। এজন্য আরপিওতে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব থাকবে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়নের বিষয়ে তিনি বলেন, দেশের নির্বাচনী ইতিহাসে সেনাবাহিনী হাতে কখনই ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ দেয়া হয়নি। এটা বাস্তবসম্মত নয়। যার হাতে বন্দুক তার হাতে বিচারের ভার দেয়া যায় না।এজন্য বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি আমলে নেয়ার চিন্তা এখনো করছে না কমিটি।গত ২৪ আগষ্ট থেকে গত ১৯ অক্টোবর পর্যন্ত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত ধারাবাহিক সংলাপ করে নির্বাচন কমিশন। সংলাপে ইভিএম চালুর পক্ষে প্রস্তাব রাখে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ৬টি দল। এর বিপক্ষে ১৫টি দল।

উল্লেখ্য, পৃথিবীর শতকরা ৯০ ভাগ দেশে ই-ভোটিং পদ্ধতি নেই। যে কয়েকটি দেশ এটি চালু করেছিল, তারাও এখন এটি নিষিদ্ধ করেছে। ২০০৬ সালে আয়ারল্যান্ড ই-ভোটিং পরিত্যাগ করে। ২০০৯ সালের মার্চ মাসে জার্মানির ফেডারেল ভোট ইভিএমকে অসাংবিধানিক ঘোষণা দেয়। ২০০৯ সালে ফিনল্যান্ডের সুপ্রিম কোর্ট ইভিএমে সম্পন্ন তিনটি মিউনিসিপ্যাল নির্বাচনের ফলাফল অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে।

ড. অ্যালেক্স হালডারমেন নামে এক প্রযুক্তিবিশেষজ্ঞ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইভিএমের ওপর গবেষণা করে প্রমাণ পেয়েছিলেন, আমেরিকায় ইভিএম কারচুপির প্রতিরোধক (টেম্পার প্রুফ) নয়। ফলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ইভিএম ব্যবহার নিষিদ্ধ করা হয়। আমেরিকার ২২টির বেশি অঙ্গরাজ্যে এটিকে নিষিদ্ধ করা হয়েছে এবং বাকিগুলোতেও তা নিষিদ্ধ হওয়ার পথে। বিশেষজ্ঞদের মতে, জালিয়াতির সুযোগ থাকায় এতে এক চাপে ৫০টি ভোট দেয়া সম্ভব। বিদেশের মাটিতে বসেও ইভিএম হ্যাকিং করা যায় এবং একটি ইভিএম হ্যাকিং করতে এক মিনিটের বেশি সময় লাগে না। তারপরও কেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের ইচ্ছেমতো ইভিএমের দিকে যাচ্ছে এ নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..