× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আকর মঠরাজ মায়াপুর চৈতন্য মঠের শতবর্ষ উদ্‌যাপন

admin
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বিশ্ব-বিশ্রুত-শ্রীশ্রীব্রহ্মমাধ্ব-গৌড়ী সম্প্রদায়-সংরক্ষৈকাচার্য্যবর্য পরিব্রাজক-ত্রিদণ্ডী স্বামী জগদ্‌গুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রতিষ্ঠিত আকর মঠরাজ শ্রীধাম মায়াপুর শ্রীচৈতন্য মঠের শতবর্ষ উদ্‌যাপন ও শ্রীচৈতন্য মঠাচার্য্য ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান যতি মহারাজের বাংলাদেশ পরিক্রমা উপলক্ষ্যে বরণ ও সম্বর্ধনা অনুষ্ঠিত হল।

১০ই নভেম্বর শুক্রবার রাজধানী ঢাকার গেণ্ডারিয়া থানাধীন নারিন্দা রোডে শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠে মহা সমারোহে শ্রীচৈতন্য মঠের শতবর্ষ উদ্‌যাপন ১০দিনের কার্যসূচির প্রথম দিন পালিত হল।

আকর মঠরাজ মায়াপুর শ্রীচৈতন্য মঠের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি সৌমেন্দ্র সরকার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি আশীষ রঞ্জন দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের জেলা ও দায়রা জজ  জনাব এস.এম. কুদ্দুস জামান ও ৪০নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মকবুল ইসলাম খান টিপু।

প্রধান বক্তা হিসেবে ছিলেন মায়াপুর চৈতন্য মঠের সাধারন সম্পাদক ত্রিদণ্ডী স্বামী ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ।

স্বাগত বক্তব্য তুলে ধরেন শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠের সাধারণ সম্পাদক জনাব উপানন্দ দাসাধিকারী(উৎপল রায়)।

সভাপতিত্ব করেন শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠের মাননী ট্রাস্টী শ্রী অশোক মাধব রায়।

গৌড়ীয় সম্প্রদায়ের সকল মহানুভব আচার্য্যগণ, সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠ।


এ ক্যটাগরির আরো খবর..