× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

রাম মন্দির গড়তে ‘ধর্ম সংসদ’ আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ

admin
হালনাগাদ: সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ অযোধ্যার রাম মন্দির বিতর্ক নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ তিনদিনের একটি ‘ধর্ম সংসদ’ অনুষ্ঠানের আয়োজন করেছে৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা এই অনুষ্ঠানে এসে যোগদান করবেন৷ কর্ণাটকের উড়ুপিতে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানটি হতে চলেছে৷

জানা গিয়েছে, রামমন্দির বিতর্ক ছাড়াও গোরক্ষার বিষয়টি নিয়েও এই অনুষ্ঠানটিতে আলোকপাত করা হবে৷ এছাড়াও গঙ্গা নদী সংরক্ষণের বিষয়টি নিয়েও এই অনুষ্ঠানে আলোচনা করা হবে৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন নৃত্য গোপাল দাস, যিনি অযোধ্যার রামজন্মভূমি নিবাসের চেয়ারম্যান৷ সম্প্রতি মহাড়ম্বরে পালিত হয় এখানে দীপাবলী উৎসব৷ মন্দির সংলগ্ন এলাকাকে উন্নয়ন করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এছাড়াও সরযূ নদীর তীরে রামের একটি বৃহৎ মূর্তি তৈরির পরিকল্পনা করা হয়েছে৷ সেই বিষয়টি নিয়ে আদিত্যনাথের কাছে প্রস্তাবও রাখা হবে বলে বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে জানা গিয়েছে৷ এছাড়াও সামাজিক সমরাস্ত্র ক্যাম্পেন সম্পর্কেও আলোচনা করা হবে এই তিনদিন ব্যাপী অনুষ্ঠানটিতে৷

প্রসঙ্গত, রাম মন্দির এখনও উত্তরপ্রদেশ তথা গোটা ভারতের একটা গুরুত্বপূর্ণ ইস্যু৷ অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া উচিত কি উচিত নয়, তা নিয়ে বিতর্কও জারি আছে৷ প্রতিবার ভোট এলেই এ নিয়ে তরজা শুরু হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে৷ চলতি বছরের শুরুতে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও অযোধ্যায় রামমন্দির নির্মাণ একটা বড় ইস্যু ছিল৷

বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পরে রামমন্দির তৈরির প্রস্তুতি অনেক দ্রুতগতিতে এগোচ্ছে৷ তবে, এখনও অবধি এই রামমন্দির তৈরির কাজে নিযুক্ত রয়েছেন একজন শিল্পী এবং পরিদর্শক৷ এই তিনদিনের বৈঠকে রামমন্দির তৈরির কাজটি দ্রুত বানানোর বিষয়টিও আলোকপাত করা হবে৷


এ ক্যটাগরির আরো খবর..