× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ঝিনাইদহে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭২-এর মাঠ দিবস অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥২নভেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭২-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার বিষয়খালী গ্রামের মাঠে এ মাঠ দিবসের আয়োজন করে উন্নয়ন ধারা ও হারভেস্ট প্লাস বাংলাদেশ। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশীদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর প্রতিনিধি কৃষিবিদ মজিবর রহমান, উন্নয়ন ধারার প্রকল্প সমন্বয়কারী প্রফুল্ল কুমার সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন ধারার কর্মকর্তা তানভীর আহমেদ রনি।

এসময় বক্তারা বলেন, রোগ-বালাই সহিঞ্চু জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭২ আবাদ করলে ফলন ভালো পাওয়া যায়। কৃষি বিভাগের পাশাপাশি এ ধান চাষাবাদে কৃষকদের পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছে উন্নয়ন ধারা ও হারভষ্টে প্লাস-বাংলাদেশ। জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭২ এ অঞ্চলে ব্যাপক সারা জাগিয়েছে। জিংক সমৃদ্ধ ব্রি-৭২ জাতের চালের ভাত খেলে মানব দেহে জিংক-এর অভাব পূরণ করা সম্ভব। তাই কৃষক-কৃষাণীদের এ ধানের আবাদ করার জন্য আহ্বান জানানো হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..