× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

‘গাঁয়ে হলুদের অনুষ্ঠানে গেছেন খালেদা’

admin
হালনাগাদ: বুধবার, ১ নভেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দিতে বা দেখতে যাননি তিনি গায়ে হলুদের অনুষ্ঠানে গেছেন। তার দলের নেত্রীরা তাকে হলুদ শাড়ি পরিয়ে রোহিঙ্গা শিবিরে নিয়ে যান। তাকে দেখলেই বোঝা যায় মানবতা দেখাতে নয় সরকার সমালোচনা ও উস্কানি দেয়ার জন্য কক্সবাজারে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রকাশ ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৩১অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত রোহিঙ্গাদের সহায়তার নামে জন-দুভোর্গ সৃষ্টিকারী খালেদা জিয়ার মিথ্যাচারের প্রতিবাদ সভা ও মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি সুযোগ সু্বিধা নিয়ে কক্সবাজারের সার্কিট হাউজের থাকছেন। তিনি সরকারের সুযোগ সুবিধা নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলছে। তিনি রোহিঙ্গাদের আমাদের দেশের মধ্যে কাজ করার সুযোগের সৃষ্টির কথা বলেছেন। তিনি চায় রোহিঙ্গারা আমাদের জনগোষ্ঠীর সাথে মিশে যাক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরসহ সভাপতি ড্যানি সিডাক এর সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।


এ ক্যটাগরির আরো খবর..