× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

রংপুরে ডিবি পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ॥  রংপুরের কাউনিয়ার ডিবি পুলিশের নির্যাতনে রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০ টায় হলদিবাড়ি বাজার থেকে রাসেলকে গ্রেফতার করে ডিবির এসআই শফির নেতৃত্বে একটি টিম। আটক রাসেলকে ব্যাপক নির্যাতন করায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করায় গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল।

পরিবারের অভিযোগ, ১ লাখ টাকা না দেয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে হিরোইন পয়জোনিংয়ের কারনে তার মৃুত্য হয়েছে বলে ডিবি পুলিশের দাবি ।

রাসেলের ছোট বোন সোহানা জানায়, গত রাত ১ টার কিছু আগে শফি নামের ডিবি পুলিশ ০১৫৩৬১৯৩৩০৯ নম্বর মেবাইল থেকে ফোন করে ১ লাখ টাকা দাবি করে। আমরা টাকা দিতে না পারায় তাকে ব্যাপক নির্যাতন করা হয়। এতে রাসেল অসুস্থ্য হয়ে পড়লে তাকে পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নং মেডিসিন ওয়ার্ডে ভর্তি করায়। তিনি আরো বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমার ভাই কোন নেশা করতো না। সে পাটের ব্যবসার সাথে জড়িত। তার দুটি সন্তান আছে। আমি নির্যাতনকারী পুলিশের উপযুক্ত বিচার চাই।

তবে রংপুর ডিবির ওসি নর্থ শরিফুল ইসলাম জানান, রাসেল হিরোইন সেবি ছিলো। সে অতিরিক্ত হিরোইন সেবনের কারনেই হিরোইন পয়জোনিংয়ের কারনেই তার মৃত্যু হয়েছে। তাকে কোন নির্যাতন করা হয়নি। নিহত রাসেল হলদিবাড়ি এলাকার রিক্সাচালক নুর আলমের পুত্র।


এ ক্যটাগরির আরো খবর..