× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হলো পঞ্চগড়ে পঞ্চম জেলা স্কাউট সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ   ‘স্কাউটিং করি, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিন ব্যাপী পঞ্চম জেলা স্কাউট সমাবেশ।
বাংলাদেশ স্কাউট পঞ্চগড় জেলার আয়োজনে দেবীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি অমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে কর্নেল আল হাকিম মোঃ নওশাদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলীম খান ওয়ারেশী, সিনিয়র সার্কেল এএসপি আবু খয়ের, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কমিশনার আসম নুরুজ্জামান ও দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ ও স্কাউটের চীফ প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম প্রমুখ।
স্কাউটিংয়ের মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানায় বক্তারা। পরে ক্যাম্প ফায়ার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পঞ্চম জেলা স্কাউট সমাবেশ। এই স্কাউট সমাবেশে জেলার ৬০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৪০ জন স্কাউট অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..