× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রভাসের পর এবার মহেশ বাবু

admin
হালনাগাদ: বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

বিনোদন ডেস্ক: বলিউডে প্রভাসের পর এবার মহেশ বাবুর অভিষেক হতে যাচ্ছে। প্রভাস এত দিন তেলেগু ছবি করলেও বলিউডে ছবি করার ব্যাপারে অনীহা প্রকাশ করে আসছিলেন। কিন্তু সেই প্রভাসই বলিউড সিনেমা ‘সাহো’র মাধ্যমে প্রথমবার নিজের নাম লিখিয়েছেন।

এদিকে তেলেগুর আরেক জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। সম্প্রতি তার অভিনিত স্পাইডার সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে। শোনা যাচ্ছে, এবার বলিউডে পা রাখতে চলেছেন মহেশ।

কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে নির্মাতা এআর মুরুগাদোস বলেন, বলিউডেও স্পাইডার তৈরি হবে এবং এর প্রস্তুতি চলছে। ১০ দিনের মধ্যে আমরা হিন্দি সিনেমাটির ঘোষণা দিব, এর আগে এ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাব না।

মুরুগাদোসের এমন ঘোষণার পর গুঞ্জন ওঠে, সিনেমাটির হিন্দি রিমেকে দেখা যাবে অভিনেতা অক্ষয় কুমারকে। কিন্তু নির্মাতা এ অভিনেতার বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দেন। এদিকে নতুন গুঞ্জন উঠেছে, অন্য কেউ নন বরং মহেশ বাবু নিজেই সিনেমাটিতে অভিনয় করবেন। আর এর মাধ্যমে বলিউডে অভিষেকের পরিকল্পনা করছেন তিনি। পুরো ভারতজুড়েই বেশ জনপ্রিয় মহেশ। এর আগে তার অনেক সিনেমাই হিন্দিতে রিমেক হয়েছে।

স্পাইডার সিনেমাটিতে মহেশ বাবু একজন গোয়েন্দা কর্মকতার ভূমিকায় অভিনয় করেছেন। এতে আরো অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। এ আর মুরুগাদোস পারিচালিত হাই-টেক অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণে ১২০ কোটি রুপি ব্যয় হয়েছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..