× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

রক্তাক্ত মেসির পোস্টার ছড়িয়ে বিশ্বকাপে হামলার হুমকি আইএসের

admin
হালনাগাদ: বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

ক্রীড়া ডেস্কঃ এক চোখ দিয়ে ঝরে পড়ছে রক্তধারা। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির এমনই ভয়াবহ ছবিসহ পোস্টার ছড়াল ইসলামিক স্টেট। শুধু তাই নয়, সেই সঙ্গে তাদের হুমকি, আসন্ন ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভয়াবহ হামলা চালানো হবে।

জানা গেছে, আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন পোস্টার সহ মেসির এই ছবি প্রকাশ করেছে। তাদের দেওয়া পোস্টারসহ হুমকি প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এই সংস্থা আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপের ওপর বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।

শুধু মেসির রক্তাক্ত ছবি নয়, একের পর এক ভয়াবহ ছবি ছড়িয়েছে ইসলামিক স্টেট। কোনও ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি। যেকোনও মুহূর্তেই সেই জঙ্গি আত্মঘাতী হামলা চালাতে তৈরি। কোনও ছবিতে দেখা গিয়েছে, রক্তাক্ত চপার ও পিস্তল সহ চটকদারি ছবি। যার পটভূমি রাশিয়ার শহর।

ইঙ্গিত কার হচ্ছে হামলার। কোনও ছবিতে বিশ্বকাপের লোগো সহ হুমকি-আসছি আমরা তৈরি থেক।

উল্লেখ্য, ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনার সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেন মেসি। এরপর থেকেই ভক্ত-সমর্থকদের চাওয়া রাশিয়ায় বিশ্বকাপের স্বাদ নিবেন পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়।


এ ক্যটাগরির আরো খবর..