× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

কর্মীদের ১০৭ কোটি টাকা আত্মসাতে ড. ইউনূসের বিরুদ্ধে আরো ১৫ মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের ‘প্রাপ্য বকেয়া’ পরিশোধ না করার অভিযোগে শ্রম আদালতে আরো ১৫টি মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদের আদালতে এ মামলাগুলো করা হয়।

আদালতের সেরেস্তা সহকারী মোহাম্মদ জামাল এ বিষয়ে এনটিভি অনলাইনকে বলেন, অক্টোবর মাসের ১২ তারিখ থেকে আজ মঙ্গলবার পর্যন্ত মোট ১৫টি মামলা দায়ের করা হয়েছে। বিচারক প্রাথমিকভাবে এসব মামলা গ্রহণ করে বিবাদীদের আগামী ৩ ও ৫ জানুয়ারির মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।

মোহাম্মদ জামাল আরো জানান, এর আগে একই অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে আরো ১২টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকে বিবাদী করা হয়েছে।

আরজি থেকে জানা যায়, গ্রামীণ টেলিকম ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় দুই হাজার ১৫৮ কোটি টাকা মুনাফা করেছে। শ্রম আইনের বিধান অনুযায়ী নিট মুনাফার ৫ শতাংশ কোম্পানির কর্মীদের দিতে হবে। এই হিসাবে কর্মীদের নিট মুনাফা ১০৭ কোটি ৯৩ লাখ টাকা হয়। এর মধ্যে ৮০ শতাংশ কর্মীদের, ১০ শতাংশ সরকারকে এবং অন্য ১০ শতাংশ কল্যাণ তহবিলে জমা দিতে হবে। কিন্তু গ্রামীণ টেলিকম কর্মীদের প্রাপ্য পরিশোধ করেনি এবং সরকারকেও টাকা দেয়নি। এ ঘটনায় প্রতিকার চেয়ে শ্রম আইনে মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..