এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: “চল চল বনে ঝাড়ে, গাছ গাছরা শনাক্তনে” এই স্লোগানকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদায় ভেষজ শনাক্তকরণ সংরক্ষন ও সম্প্রসারণ এর লক্ষে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি ও আয়ূর্বেদ সংঘ এর উদ্যোগে সম্মেলন ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর (মঙ্গলবার) বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলন ও শিক্ষা সফর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়ুর্বেদ হাসপাতাল এর পরিচালক ও শিক্ষা সফর কমিটির সভাপতি কবিরাজ মো. শওকত আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল। আমন্ত্রিণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিকিৎসক সমিতির সভাপতি বাংলাদেশ ইউনানী ও আয়ুবের্দিক বোর্ড এর সদস্য ডাঃ মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ মোমেন শাহী আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কান্ত রায়, ঢাকা আয়ুর্বেদিক কলেজের পঞ্চকর্ম এর নির্বাহী পরিচালক মকলেছুর রহমান এ সময় পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার কয়েকশত গ্রামীণ কবিরাজ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দুপুরে বোদা শহীদ মিনার হতে কয়েকশত কবিরাজ শিক্ষা সফরে তেঁতুলিয়া বাংলাবান্ধা সফর যান।