× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ভারত কি গুরুত্বপূর্ণ?

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের রাজনীতিতে ভারতের গুরুত্ব বোঝাতে গিয়ে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টানেন। একটা ধারণা প্রচলিত আছে, বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একতরফা সে নির্বাচনে ভারতের অকুণ্ঠ সমর্থন নিয়েও বাংলাদেশের ভেতরে সমালোচনা রয়েছে।
আওয়ামী লীগ বিরোধীরা মনে করেন, গত আট বছরে আওয়ামী লীগ সরকার ব্যাপকভাবে ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছে।
এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যখন দু’দিনের সফরে ঢাকা আসলেন, তখন রাজনৈতিক অঙ্গনে এনিয়ে নানা আলোচনা চলছে।
এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক ছাড়াও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন।
সে বৈঠক শেষে বিএনপি’র তরফ থেকে জানানো হয়েছিল যে ভারত বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায়।

কিন্তু বাংলাদেশের বড় রাজনৈতিক দল- বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি’র কাছে ভারত আসলেই কতটা গুরুত্বপূর্ণ?
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে ভারতের সাথেও ভালো সম্পর্ক আছে আওয়ামী লীগের।
কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালাবদলে ভারতের ভূমিকা নিয়ে যেসব আলোচনা আছে সেগুলোকে কীভাবে দেখে আওয়ামী লীগ?
এমন প্রশ্নে মাহবুবুল আলম হানিফ বলেন, ” বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই এটা মনে করে না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণ যার পক্ষে থাকবে তারাই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে। জনসমর্থন যাদের নেই তারাই সবসময় বহির্বিশ্বের কাছে ধর্না দেয় এবং পরনির্ভরশীলতা দেখায়। আওয়ামী লীগ কখনো পরনির্ভরশীলতা দেখানোর প্রয়োজনীয়তা মনে করে না।”
বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা যে খাটো করে দেখার সুযোগ নেই সেটি বোঝা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে। মাস ছয়েক আগে তিনি কয়েকবার মন্তব্য করেছিলেন যে, ২০০১ সালে ভারতের কাছে গ্যাস বিক্রির প্রতিজ্ঞা করে বিএনপি ক্ষমতায় এসেছিল।
এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠকের সময় বিএনপি নেতারা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন। খালেদা জিয়ার নেতৃত্বে সে প্রতিনিধি দলে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। তাকে জিজ্ঞেস করেছিলাম বিএনপির কাছে ভারত কতটা গুরুত্বপূর্ণ?

মোফাররফ হোসেন বলেন, ” মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে ভারতের সাথে যে সম্পর্ক সেটা অবিচ্ছেদ্য সম্পর্ক। অতএব আমরা মনে করি, বাংলাদেশের রাজনীতি, উন্নয়ন, সামাজিক বিষয় সবকিছু ভারতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমি কোনভাবেই মানতে রাজি নই যে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোনও আনুকূল্য পাওয়ার চেষ্টা করে।”
বড় রাজনৈতিক দলের নেতারা তাদের কাছে ভারতের গুরুত্ব কতটা সেটা খোলামেলাভাবে না বললেও বিশ্লেষকরা মনে করেন এটি নিয়ে এখন আর কোনও রাখঢাক নেই।
“বিভিন্ন সময় অন্য যে শক্তিগুলোর কথা বললাম, তাদের সাথে ভারতের নামটা অবশ্যই আসে। এটাকে লুকোনোর কোনও সুযোগ নেই। এটা একেবারেই প্রকট বা প্রকাশিত।”
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন যত এগিয়ে আসবে বড় রাজনৈতিক দলগুলো ভারতের মনোভাব বোঝার চেষ্টা করবে। কারণ আঞ্চলিক রাজনীতির হিসেব-নিকেশ সেটিই ইঙ্গিত করছে বলে তাদের ধারণা।
অপরদিকে আওয়ামী লীগ বিরোধীরা অনেক সময় অভিযোগ করেন যে, আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। যদিও এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন দলটির নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..