× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

আজ শনিবার থেকে গুলশান কার্যালয়ে বসবেন খালেদা জিয়া

admin
হালনাগাদ: শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকেই গুলশানস্থ নিজ রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত বসবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি তাঁর কার্যালয়ে বসবের বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের কার্যলয় সূত্রে এ তথ্য জানা গেছে।

টানা ৯৪ দিন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান শেষে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই গত বুধবার দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনও পেয়েছেন খালেদা জিয়া।

বিভিন্ন মামলা আইনগতভাবে মোকাবিলা করার পাশাপাশি এবার দলের প্রতি মনোযোগী হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর দলের সাংগঠনিক অবস্থার খোঁজখবর গুলশান কার্যালয়ে বসার পরই নেওয়া শুরু করবেন তিনি।

জানা গেছে, আগামী সপ্তাহেই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ভালো থাকলে চলতি সপ্তাহে জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি।

এ ছাড়া সহায়ক সরকারের প্রস্তাবনা নিয়ে শিগগিরই বুদ্ধিজীবীদের সঙ্গে খালেদা জিয়া বৈঠকে করতে পারেন বলেও জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..