× Banner
সর্বশেষ
এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সাক্ষাৎ কলেজের কক্ষে বসে রাতভর ইয়াবা সেবন করলো চোর,পালাতে গিয়ে ধরা টিপ পরে ছবি তোলা যাবে না: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী

ব্রাম্মণবাড়িয়ায় সংখ্যালঘু চিন্তামনি দাসকে নিজ ঘরে তুলে দিলেন ইউএনও

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

ব্রাম্মণবাড়িয়া প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অসহায় এক বৃদ্ধ মাকে তার নিজ ঘরে তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

আখাউড়া পৌরশহরের চন্দনসার (বাগান বাড়ি) গ্রামের মৃত আবু রবি দাসের স্ত্রী চিন্তা মণি দাসকে (৯০) তার ছেলে ও ছেলের স্ত্রীরা কয়েক দিনে ধরে ঘরে বাইরে ফেলে রাখে। সেই সঙ্গে তারা মা চিন্তা মণিকে খাবার না দিয়ে তার উপর নির্যাতন চালানো হয়।

এ অবস্থায় অসহায় হয়ে পড়ে চিন্তা মণি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান আজ বুধবার বিকালে ওই বাড়িতে গিয়ে দেখতে পান চিন্তা মণি ঘরের বাইরে অসহায় অবস্থায় পড়ে আছে।

চিন্তা মণি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান, তার ছেলের বউদের নির্যাতনের শিকার হয়ে ২দিন যাবত ঘরের বাইরে অবস্থান করছেন। গত ২ দিন আগে তার ছেলে রবি দাসের বউ তাকে দরজার সামনে ফেলে রাখে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান চিন্তা মণির ছেলেকে মার কাছে ক্ষমা চাওয়াসহ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সতর্ক করে দেন। এসময় তিনি নিজে চিন্তা মণির ঘরে তাকে নিয়ে যান এবং তার হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান বলেন, এক অসহায় মাকে তার ঘরে তুলে দিতে পেরে ভাল লাগছে। যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখানেই আমি হাজির হব। অসহায় মানুষের পাশে দাড়াব।


এ ক্যটাগরির আরো খবর..