× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

‘আনোয়ারায় ২৪ ঘন্টার ৩ ঘন্টাও বিদ্যুৎ থাকেনা’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

শোভন দত্ত,আনোয়ারা,চট্টগ্রাম প্রতিনিধি : দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হলেও ঘন ঘন লোডশেডিং হচ্ছে কেন,পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে এর জবাব চেয়েছেন স্হানীয় জনগণেরা।

গত কয়েকদিন যাবত এত লোডশেডিং হচ্ছে যা বলার বাইরে,আধা ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যায় আর দুই ঘন্টা পর আসে,যেমন গরম পড়তেছে আর ছাত্র-ছাত্রীদের পরীক্ষা আরম্ভ হবে,লেখাপড়া করার সময় হলে বিদ্যুৎ চলে যায়।

উপজেলার স্থানীয় এক ব্যক্তি বলেন, ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। মানুষের দুর্ভোগ হচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যুতের ‍অভাবে পড়তে পারছে না। মানুষ রাতে ভালো করে ‍ঘুমাতে পারছে না। সন্ধ্যার পর আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।ব্যবসা-বাণিজ্য করা যাচ্ছে না। কোন ধরনের প্রাকৃতিক সমস্যা নেই তবে কেন এই ধরনের ভোগান্তির স্বীকার আনোয়ারাবাসী? নাম প্রকাশ্যে অনিশ্চুক এক ব্যক্তি বলেন, ‘আনোয়ারায় বিদ্যুৎ সরবরাহ করেন বিভিন্ন ফার্ম,ইন্ডাস্ট্রি ও ক্ষুদ্র শিল্প,হাসপাতাল গুলোতে জন সাধারনের জন্য বিদ্যুৎ নয়। মিটার দিবে মাস শেষে বড় অংকের টাকা হাতিয়ে নিবে এই হল আনোয়ারা বিদ্যুৎ কেন্দ্রের কাজ।’

এই ব্যাপারে আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসের নম্বরে একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে দুই ঘন্টা পর কল রিসিভ করেন তারা এই ব্যাপারে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সংক্রান্ত বিষয় এড়িয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে এত সমস্যা কেন জানতে চাইলে, বলেন চেয়ারম্যান কে কল দেন বলে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে লাইন কেটে দেন।

বিদ্যুৎ উৎপাদনে সরকারের সাফল্যকে ম্লান করার জন্য পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে বিদ্যুৎ বিভাগের কিছু কুচক্রী কর্মকর্তারা বলে গণমাধ্যমকে এমন অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শীঘ্রই আসছে পল্লী বিদ্যুৎয়ের দুর্নীতি নিয়ে,,,


এ ক্যটাগরির আরো খবর..