× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়ন থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥১৬অক্টোবর’২০১৭ঃ  ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ওই ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় সদর উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার পরানপুর গ্রামে অভিযান চালায়।

এসময় ওই গ্রামের গফুর শেখের ছেলে লোকমান শেখ ও মুক্তার শেখের ছেলে আরব আলীর বাড়ী থেকে ৫টি ঢাল, ৩টি বল্লম, একটি রামদা, একটি তলোয়ার, ৮ টি টেটা ও লোহার রড় উদ্ধার করা হয়েছে। এসময় পালিয়ে যায় লোকমান হোসেন ও আরব আলী।


এ ক্যটাগরির আরো খবর..