× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মির্জা ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ৮ নভেম্বর

admin
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ যাত্রাবাড়ী থানার একটি নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি পিছিয়ে আগামী ৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর শেখ ছামিদুল ইসলাম শুনানি শেষে সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন।

এদিন মামলাটিতে চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলার প্রধান আসামী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হলেও অন্যান্য আসামীদের পক্ষে সময় আবেদন করা হয়।

২০১২ সালের ৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলাটি করে। ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় আসামীরা মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা দায়ের হয়।

২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস মির্জা ফখরুল ইসলামসহ ৭৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।


এ ক্যটাগরির আরো খবর..