× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

চট্টগ্রাম পাথরঘাটায় ফুটন্ত ফুলের আসরের মিলাদ মাহফিল ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী

admin
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ আহলে বাইতে রাসূল (রাঃ) স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা উপলক্ষে চট্টগ্রাম কোতোয়ালি থানার পাথরঘাটা ওমর আলী মার্কেটে আজ বাদে মাগরিবের পর থেকে এক মিলাদ মাহফিল ও বিনামূল্যে রক্ত পরিক্ষা নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্টানে হাজ্বী নূরল হক সওদাগরের সভাপতিত্বে উদ্বোধন করেন বাংলাদেশ তৈয়্যবিয়া সোসাইটির উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আবদুস সাত্তার মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালি গোমদন্ডী সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা সরওয়ার কামাল আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ ইমরান হোসাইন তুষার, এবং ইসলামিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার আবুল হোসাইন, মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামী, মাওলানা মুহাম্মদ ফোরকান ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন ক্বাদেরী।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জসিম উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ নুরুল ইসলাম শাকিল, শাহজাদা মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ এনামুল হক এনাম, মুহাম্মদ এ টি এম আবু তৈয়ব, মুহাম্মদ বাবুল সওদাগর, মুহাম্মদ বোরহান উদ্দীন, মুহাম্মদ বাহাউদ্দিন ফারুক মুন্না, মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ ইউছুপ সওদাগর, মুহাম্মদ শওকত উসমান তানজিল, মুহাম্মদ জাসেদুল ইসলাম।

অনুষ্টিত মিলাদ মাহফিলে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা(কোতোয়ালী থানা) এর সহযোগিতায় ২০০ জন ব্যক্তিদের মধ্যে বিনামূল্য রক্ত পরিক্ষা নির্ণয় কর্মসূচী পালন এবং দেশের শান্তি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করা হয় বলে প্রতিবেদককে জানান ‘ফুটন্ত ফুলের আসর’ এর আহবায়ক মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং সচিব মুহাম্মদ আতাউল মোস্তফা জামশেদ।


এ ক্যটাগরির আরো খবর..