× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর সাংবাদিককে বেঁধে রাখার হুমকি ছাত্রদল নেতার, জেলাজুড়ে নিন্দার ঝড় বেনাপোলে ছাত্রলীগের মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন

মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

admin
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৫-১০-১৬)ঃ  মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে মেহেপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ওই কর্মসূচীর আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলায়োর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহেমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল আলম, উপ তত্ত্বাবধায়ক মাহজাবিন ক্যামি, পলাশি পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ। পরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়। এর আগে সকাল ৯টার দিকে মেহেরপুর শিল্পকলা একাডেমীর সামনে থেকে উপ-পরিচালক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী শহর প্রধান প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..