× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

গাড়ী পোড়ানো মামলায় মির্জা ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আগামী ৮ জানুয়ারী

admin
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদক, অসিত কুমার ঘোষ (বাবু)ঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ আসামীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ী পোড়ানোর মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে ৮ জানুয়ারী ধার্য করেছে আদালত।

রোববার ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক মহানগর ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াছিন আহসান চৌধুরী এই তারিখ ধার্য করেন।

আসামী মির্জা ফখরুলের পক্ষে আপীল বিভাগে লিভ টু আপীল শুনানির অপেক্ষায় থাকায় চার্জগঠনের শুনানি পিছিয়ে এই তারিখ ঠিক করেন আদালত।

২০১২ সালের ১০ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২৭ মে ছাত্রশিবির সাধারন সম্পাদক আব্দুল জব্বারকে আসামী করে সম্পূরক চার্জশিট দাখিল করে পুলিশ।

২০১২ সালের ১৬ মে ফখরুল ইসলামসহ ৩৩ আসামী সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছিল।

মামলার অপর উল্লেখযোগ্য আসামীরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, এলডিপির চেয়ারম্যান, কর্ণেল (অব.) অলি আহম্মেদ ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিএনপি নেতা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জে. (অবঃ) হান্নান শাহ, দপ্তর সম্পাদক ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ডাঃ খন্দকার মোশারফ হোসেন, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, জাপা সভাপতি শফিউল আলম প্রধান, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..