× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

ঝিনাইদহে অপ্রচলিত ফলজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥১৩অক্টোবর’২০১৭:  ঝিনাইদহে অপ্রচলিত ফলজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান।

এছাড়াও বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি অফিসার মনি কুমার বিশ্বাস, কৃষক মহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান। ভবিষ্যতে বজ্রপাতের আঘাত প্রতিরোধে কৃষি বিভাগের সহযোগীতায় আগামী ১ মাসের মধ্যে ২০ হাজার তালবীজ ও ১০ হাজার নিমের চারা রোপন করা হবে।

এছাড়াও আগামী ২ বছরের মধ্যে ইউনিয়নের সকল রাস্তায় ২ লাখ তাল বীজ রোপন করে তাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন।


এ ক্যটাগরির আরো খবর..