× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

এতো জাদরেল প্রধান বিচারপতি হঠাৎ চুপসে গেলেন কেন?

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি প্রচেষ্টায় জোরপূর্বক ছুটি প্রদান ও বিদেশ পাঠানোর প্রক্রিয়ার পরও প্রধান বিচারপতিএস কে সিনহার চুপ থাকাকে ইঙ্গিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সংবিধান বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল বলেছেন- ‘এতো জাদরেল প্রধান বিচারপতি হঠাৎ চুপসে গেলেন কেন?’

প্রধান বিচারপতিকে উদ্দেশ করে তিনি আরো বলেছেন- দূর্নীতির বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছিল দেখেই কি তিনি চুপসে আছেন? নিজের কোন বড় সমস্যা না থাকলে বা বড় কোন সমস্যায় তাকে না ফেললে প্রধান বিচারপতির মতো ক্ষমতাধর পদে থাকা একজন মানুষের এভাবে আত্নসমর্পন করার কথা না।

আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে আজ এমন মন্তব্য করেন।


আসিফ নজরুলের স্ট্যাটাসটি আহরাম বিডির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

“এতো জাদরেল প্রধান বিচারপতি হঠাৎ চুপসে গেলেন কেন? দূর্নীতির বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছিল দেখে কি? নিজের কোন বড় সমস্যা না থাকলে বা বড় কোন সমস্যায় তাকে না ফেললে প্রধান বিচারপতির মতো ক্ষমতাধর পদে থাকা একজন মানুষের এভাবে আত্নসমর্পন করার কথা না।”

উল্লেখ্য, ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার ও প্রধান বিচারপতি এস কে সিনহার মধ্যে টানাপোড়েন চলে আসছে অনেকদিন ধরে। এই রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতাদের নানা হুমকী ধামকীর পর তাকে অনেকটা জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে এবং তাদের বিদেশ পাঠানোর প্রক্রিয়াও অনেকটাই সম্পন্ন করা হয়েছে। কিন্তু এত কিছুর পরও তিনি মিডিয়া বা কোথাও মুখ খোলেননি।

এ নিয়ে জনমনে অনেক সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে। অনেক মনে করছেন প্রধান বিচারপতিকে সরকার অনেকটা নজরবন্দি করে রেখেছেন। এমনকি সরকারি লোক ছাড়া অন্য কারো সাথে সাক্ষাৎও করতে দিচ্ছেন না।


এ ক্যটাগরির আরো খবর..