× Banner
সর্বশেষ
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান

জাতীয় সংকটেও সরকার ঐক্যবদ্ধ হচ্ছে না: রিজভী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংকটে অন্য দেশের মতো সরকার ঐক্যবদ্ধ হচ্ছে না বলেও মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কোনো উন্নত দেশে জাতীয় সংকট তৈরি হলে দল-মত নির্বিশেষে তারা একযোগে কাজ করেন। কিন্তু নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বক্তব্য পুরোনো গৎবাঁধা, প্রতিহিংসার বক্তব্য এবং সমাজে প্রতিনিয়ত দেয়াল তোলার বক্তব্য।

আজ রোববার সকালে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই মুহূর্তে প্রয়োজন ছিল সরকারের দায়িত্ব নেওয়ার। সেই মুহূর্তে তারা তা নেয়নি, বরং নেতিবাচক কথা বলেছে।

বিএনপির এই নেতা আরো বলেন, ‘এখন দেখছেন আন্তর্জাতিক সেন্টিমেন্ট রোহিঙ্গাদের পক্ষে। এই যে মানবিক বিপর্যয়, এই মানবিক বিপর্যয়ের কারণে বিশ্বের মানুষের হৃদয় কাঁদছে। তাদের হৃদয়ের মধ্যে অশ্রু ঝরছে। এই রকম একটি দুর্যোগে তো ঐক্যবদ্ধভাবেই মোকাবিলা করার কথা। গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য তো এটাই হওয়া উচিত, একটি সভ্য দেশের বৈশিষ্ট্য তো এটাই হওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা শাখার নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..