× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

‘বাংলাদেশের রাষ্ট্রপতি দেখছি প্রধানমন্ত্রীর চেয়ে বেটার’

admin
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের রাষ্ট্রপতি দেখছি প্রধানমন্ত্রীর চেয়ে বেটার বলে মন্তব্য করেছেন নির্বাসিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন, বিশ্বকে অবশ্যই ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। অশুভ শক্তি এখনো ধর্মভিত্তিক জাতি অথবা রাষ্ট্র গঠনের চেষ্টায় লিপ্ত, যা আমরা লক্ষ করি। কিন্তু বিশ্ববাসীকে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

তসলিমা নাসরিন বলেন, অতীতে ধর্মভিত্তিকে রাষ্ট্রকে কেন্দ্র করে জাতিতে জাতিতে বহু সংঘাত হয়েছে, যুদ্ধ হয়েছে। ধর্মের নামে মনুষ্যত্ব, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ভূলুণ্ঠিত হয়েছে। আমরা এখনো প্রত্যক্ষ করছি, একটি অশুভ মহল ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো ধর্ম নয়, বরং ধর্মনিরপেক্ষতা হবে একটি জাতি ও দেশ গঠনের ভিত্তি।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখে এমন ভালো কথা তো কোনওদিন শুনিনি। বরং ইসলাম ইসলাম জপতে দেখি।

উল্লেখ্য, শনিবার রাতে তসলিমা নাসরিন তার ফেসবুক পেজে এই মন্তব্য করেন।আস

তসলিমাকে যেভাবে ঠকাল ভারতীয় ব্যবসায়ীরা…
জামদানি শাড়ি মানেই বাংলাদেশ। বাংলাদেশের জামদানির উপর জামদানি হয় না, এ কথা বিশ্বে কারো জানতে বাকি নেই। আর তাই জামদানির বয়ন ও নকশা বিকৃতি এখন গোটা বিশ্বেই যেন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতেও সেটি ঘটছে। নকল জামদানি কিনে ঠকেছেন খোদ তসলিমা নাসরিন। বিষয়টি তিনি তার ফেসবুকে অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন- ‘কী লজ্জা কী লজ্জা। আমার মতো বোকা বোধহয় দুটি নেই দুনিয়ায়। জামদানির দেশের মেয়ে হয়ে জামদানি চিনি না। ছেলেরা বলল বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে এসেছে। রূপগঞ্জের তাঁতিদের কাছ থেকে নিয়ে এসেছে শাড়ি। ওদের বাঙাল ভাষা শুনে অবিশ্বাস করতে পারিনি। যে আটটি শাড়ি দ্বিগুণ ত্রিগুণ দাম দিয়ে কিনেছি, ওগুলো আসলে সব নকল। মেশিনে বানানো। ভারতে বানানো। আমার কাছে আগেই ছিল কয়েকটি হাতে বানানো আসল জামদানি। মিলিয়ে দেখে মন খারাপ হয়ে যাচ্ছে। শুধু সামনেটা দেখলে হয় না, পেছনটাও দেখতে হয়। আসল এবং নকল পাশাপাশি রাখছি। বামে আসল, ডানে নকল। পরের ছবিটায় আঁচলের পেছনটা, উপরে আসল, নিচে নকল। নিচের মেশিনে বানানো শাড়িটার সুতাগুলো মেশিনে কাটা, তাই খড়খড়ে হয়ে আছে। আর উপরেরটায় তাঁতিরা সুতা কাটেননি। এখন থেকে আর ভুল হবে না আসল জামদানি চিনতে’।

তসলিমা কর্তৃক আপ করা বামে আসল জামদানি ডানে নকল জামদানি শাড়ির ছবি। ছবিটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।


এ ক্যটাগরির আরো খবর..