× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

বিএনপিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়

admin
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে কোনো জাতীয় ঐক্য সম্ভব নয়।
কেবল সুস্থ রাজনীতির জন্যই নয়, বর্তমান রোহিঙ্গা সমস্যা সমাধানেও সর্বদলীয় জাতীয় ঐক্য প্রয়োজন বলে মনে করেন তিনি।

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়ে সরকার খুবই প্রশংসনীয় কাজ করেছে। কিন্তু কূটনৈতিক দুর্বলতার কারণে সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে না।
তবে এই সমস্যা কাটিয়ে উঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি।

কাদের সিদ্দিকী বীরোত্তম ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকার পর টাঙ্গাইল ফেরা উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এর আগে কাদের সিদ্দিকী নিজের বাসভবন চত্বরে দলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফজলুল হক বীরপ্রতীক ও আবুল কালাম আজাদ বীরবিক্রম।


এ ক্যটাগরির আরো খবর..