× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় পশ্চিম শিলকে বুদ্ধ মূর্তি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পশ্চিম শিলক সার্বজনীন বনরত্ন বিহারে গভীর রাত্রে দুর্বৃত্তরা বুদ্ধ মূর্তি ভাংচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে।
হামলা এ সময় দূর্বৃত্তরা শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি , অতি মূল্যবান একটি বুদ্ধ মূর্তিও লুট করে নিয়ে গেছে।

রাংগুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে একদল যুবক অতর্কিতে এসে হামলা করে বিহারের প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অতপর ভারী লোহার পাইপ ও রড দিয়ে পিটিয়ে ভেতরে ভাঙচুর চালায়। বেশ কয়েকটি মূর্তি ও অন্যান্য জিনিস ভেঙে গুঁড়িয়ে দেয়। পরে বিহারের ভিক্ষু ও স্থানীয়রা প্রতিরোধে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় একটি মহামূল্যবান বুদ্ধ মূর্তি ও দান বক্সে রক্ষিত টাকা পয়সা লুট করে নিয়ে যায় ওই দূর্বৃত্তরা।

পুলিশ জানায় “যারা বিহারে হামলা-ভাংচুর করে আতঙ্ক সৃষ্টি করেছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এ খবর চারিদিকে জানান হলে প্রবারণা পূর্ণিমা যতই ঘনিয়ে আসছে ততই মানুষের মধ্যে আতংকের সৃস্টি হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..