× Banner
সর্বশেষ
গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় চাকুরিজীবী ও তার ভাইকে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী

ছাতকে পূজামন্ডপের সাজ-সজ্জায় ঈর্ষনীয় প্রতিযোগিতা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::  ছাতকে প্রতিবছরের ন্যায় এবারও পূজা মন্ডপগুলোর সাজ-সজ্জায় ভিন্ন মাত্রা যোগ করার প্রানান্তকর প্রচেষ্ঠা করেছেন উৎসব কমিটির লোকজন। পালতোলা নৌকা, দেিনশ্বর মন্দির, সিংহের মাথা, কালীঘাট মন্দির, রাজবাড়ী, কুরুত্রে যুদ্ধ রথের আদলে সাজ-সজ্জায় ঈর্ষনীয় প্রতিযোগিতা হয়েছে শহরের মন্ডপগুলোতে।

এবারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে উপজেলার ৩০টি পূজামন্ডপে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। উৎসব উপলে মন্ডপ সজ্জিতকরনে মাসব্যাপী প্রতিমা ও মন্ডপ তৈরিতে দেশ-বিদেশের কারিগরদের নিপুন হাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রম ছিল লক্ষ্যনীয়। হাসপাতাল রোডের ত্রিনয়নীতে সিংহের গর্জন এবারে দর্শনার্থীদের জন্যে রয়েছে বাড়তি আকর্ষণ। এখানে সিংহের মুখের ভেতর দিয়েই প্রবেশ করতে হবে মন্ডপে। কয়েকবছর থেকে এখানের পূজা মন্ডপগুলোতে আনা হচ্ছে আকর্ষন ও নতুনত্ব।

ইতোমধ্যেই নজরকাড়া তাজমহল, রাজবাড়ি, টাইটানিক, বাংলাদেশ বিমান, সেভেন ষ্টার, আল-ব্রুজ টাওয়ার, স্বর্ণমন্দির, রকেটসহ অনেক নামিদামি ও পৌরানিক নিদর্শণের আদলে মন্ডপ সজ্জিত করে দূর্গাপূজায় ছাতকের নাম সিলেট বিভাগ জুড়ে আলোচনায় উঠে আসে। এবছরেও ব্যতিক্রমি সাজ-সজ্জায় সাজানো হয়েছে একাধিক পূজা মন্ডপ। এর পাশাপাশি আকর্ষনীয় ও নজরকাড়া ফটক এবং লাইটিংয়ের মাধ্যমে পুজা মন্ডপগুলোকে উপস্থাপন করা হয়েছে আরো অপরূপ সাজে। এরই ধারাবাহিকতায় কালীবাড়ি সার্বজর্নীন পূজা মন্ডপ সজ্জিত করা হয়েছে পৌরানিক রাজবাড়ির আদলে। সু-উচ্চ প্রাসাদকে অপরূপ আলোক সজ্জায় সজ্জিত করে অনেকটা জীবন্ত করে তুলা হয়েছে রাজবাড়িকে।

মহাপ্রভুর আখড়ার পূজা মন্ডপ সাজানো হয়েছে পালতোলা নৌকার আদলে। শহরের তাতিকোনা পূজা মন্ডপ তৈরী করা হয়েছে দেিনশ্বর কালীবাড়ীর আদলে। দীর্ঘ পথ তৈরী করা হয়েছে বিশাল অজগর সাপের আদলে। মহামায়া যুবসংঘের রেল কলোনীর পূজা মন্ডপ সব সময়ই ভিন্ন সাজে তৈরী করা হয়।

এসব পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা জানান, ছাতকে সব সময়ই পূজা মন্ডপগুলোকে ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করা হয়। ষষ্ঠি পূজার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও ৩০টি মন্ডপের মধ্যে রয়েছে ১২টি পৌরশহরে।


এ ক্যটাগরির আরো খবর..