× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

দেশে ফিরেছেন প্রধান বিচারপতি

admin
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ কানাডা ও জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন প্রধান বিচারপতি। এরপর বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বাসসভবনের দিকে রওনা হন তিনি।

প্রবাধ বিচারপতির দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব আনিসুর রহমান।

এর আগে অসুস্থ্য মেয়েকে দেখতে গত ৮ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি। আর কানাডায় বসবাসরত মেয়ের কাছে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করেন তিনি।

এছাড়া জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে ১৮ সেপ্টেম্বর কানাডা থেকে টোকিও যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সেখানে এশিয়ার প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে অংশ নেন তিনি। জাপানে প্রধান বিচারপতির সঙ্গে সফর সঙ্গী হন তার স্ত্রী সুষমা সিনহা এবং আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জকির হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..