× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ঝিকরগাছায় সাড়ম্বরে সারদীয় দূর্গোৎসব শুরু

admin
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

ভ্রাম্যমান প্রতিনিধি॥ প্রতিবারের ন্যায় এবারো যশোরের ঝিকরগাছায় সাড়ম্বরে সারদীয় দূর্গোৎসব শুরু হতে যাচ্ছে। উপজেলা প্রশাসন ও পূজা উৎযাপন পরিষদের দেয়া তথ্যমতে এবারে উপজেলার পৌরসদরের কৃষ্ণনগর সার্বজনীন পূজা মন্দিরসহ মোট ৫১টি স্থানে পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সরেজমিনে আজ ঝিকরগাছা কপোতাক্ষ পূজা পরিষদের আয়োজিত পূজা মন্ডপে গিয়ে দেখাগেছে সেখানকার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এসব পূজা মন্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার পূজা আরম্ভ বিকাল ৪টায়। ৬.৩০ মিনিটে সায়ংকালে দেবীর আমন্ত্রন ও অধিবাস। পূরোহিতের মন্ত্রাচ্চারন ও সায়ংকালে দেবীর আমন্ত্রন ও অধিবাসের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। বুধবার মহা সপ্তমী, বৃহস্পতিবার মহা অষ্টমীর দিনে কুমারী ও সন্ধি পূজা, শুক্রবার মহা নববী ও শনিবার মহা দশমী প্রতিমা বিসর্জন।

সনাতন হিন্দুধর্মাবলম্বীরা এবারের পূজায় উৎসব আনন্দে মেতে উঠবেন। দৃষ্টের দমন ও সৃষ্টের পালন, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় প্রতিবছর মায়ের আর্বিভাব হয় বলে প্রশান্ত চক্রবর্তী জানিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে ঝিকরগাছা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অশোক কুমার দত্ত বলেন এবারের সারদীয় দূর্গা উৎসবে ৫১ পূজা মন্ডবে ২৬ মেঃটন সরকারী বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া বাঙ্গালীর এই সারদীয় দূর্গা উৎসবে সকলের অংশ গ্রহনসহ আইনশৃংখলা পরিস্থিতি ভাল থাকবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..