× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি দ্বিতীয় দিনের মতো বন্ধ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে কাস্টমসের পক্ষ থেকে একটি সাধারণ ডায়রি করার প্রতিবাদে তারা এ অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়। এতে উভয় পারে  পাঁচশ’র বেশি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবু মুসা আরটিভি অনলাইনকে বলেন, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যুগ্ম-সম্পাদকের বিরুদ্ধে  সে দেশের কাস্টমসের পক্ষ থেকে বসিরহাট থানায় গেলো ১৭ই আগস্ট  একটি সাধারণ ডায়রি করা হয়। এরই প্রেক্ষিতে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই মিথ্যা অভিযোগের প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।

শ্রমিকদের কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সাতক্ষীরা চেম্বারের সহ-সভাপতি এনছান বাহার বুলবুল আরটিভি অনলাইনকে জানান, কর্মবিরতির ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে কাঁচামাল ব্যবসায়ীদের বেশি ক্ষতি হচ্ছে।

ভোমরা স্থলবন্দরের সহকারি কমিশনার রেজাউল হক আরটিভি অনলাইনকে জানান, তারা যথারীতি সকল অফিসিয়াল কার্যক্রম চালাচ্ছেন। তবে মঙ্গলবার পণ্যবাহী কোনো পরিবহন প্রবেশ করেনি বাংলাদেশে।


এ ক্যটাগরির আরো খবর..