× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

পুরান ঢাকার হোসেনী দালানের বোমা হামলা ঘটনার মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী ১৯ নভেম্বর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৯ নভেম্বর ধার্য করেছে আদালত।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন নতুন এ তারিখ ধার্য করেন। এর আগে গত ৩১ মে আসামীদের অব্যাহতির আবেদন নাকচ করে সন্ত্রাস বিরোধী আইনের ওই মামলায় চার্জগঠন করে আদালত।

গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০১৬ সালের ১৭ অক্টোবর দশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আসামীরা হলেন- জাহিদ হাসান ওরফে রানা ওরফে মুসায়াব, আরমান, রুবেল ইসলাম ওরফে সজীব, কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক, মাসুদ রানা, আহসানউল্লাহ মাহমুদ, আবু সাঈদ সোলায়মান ওরফে সালমান, শাহজালাল, ওমর ফারুক ওরফে মানিক ও চান মিয়া। তাঁরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের জেএমবি) সদস্য। তদন্তে ১৩ জন জেএমবির সম্পৃক্তার প্রমান পাওয়া যায়।

তবে তাদের মধ্যে তিনজন ইতিমধ্যে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাঁদের বাদ দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ অক্টোবর দিবগত রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার হোসনি দালানে আসেন নগরীর বিভিন্ন এলাকার মানুষ। রাত পৌনে দুইটার দিকে ওই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাজ্জাদ হোসেন নামে কিশোর নিহত হন এবং শতাধিক আহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..