× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

পঞ্চগড়ের বদেশ্বরী মন্দিরে শুভ মহালয়া অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদায় মা দুর্গার আগমন উপলক্ষে শান্তি সম্প্রতি মুলক ধর্মসভা বদেশ্বরী মন্দিরে শুভ মহালয় অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দির প্রাঙ্গনে এক বিশাল ধর্ম সভা অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতিশ কুমার বকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, হিন্দুধমীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাডঃ রথীশ চন্দ্র ভৌমিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ প্রমুখ।

ধর্ম সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজ। এ সময় পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার হাজার হাজার ভক্তরা মন্দির প্রাঙ্গনে মিলিত হয় করতোয়া নদীতে স্নান সহ মন্দিরে পুজা অচর্না করে থাকেন।

কথিত আছে বদেশ্বরী মহাপীঠ মন্দিরে শিবের পত্নী দেবী দূর্গার (পার্বতী/মহামায়া/সতী) দেহাবশেষ রয়েছে বদেশ্বরী মন্দিরে। এই মন্দিরে দেবী দূর্গার (পার্বতী/মহামায়া/সতী) পায়ের গোড়ালি রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..