× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেডিকেল কলেজ সমূহের শিক্ষা কোর্স বিএসএমএমইউ’র আওতায় আনার সুপারিশ

admin
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সব স্নাতক সমমানের মেডিকেল কোর্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে আনতে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রস্তাবনা প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে কমিটিতে বিএসএমএমইউ’র উপাচার্য, বিএমএ, বিএমডিসি’র প্রতিনিধি থাকবেন। মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা) কমিটির সদস্য সচিব হিসাবে থাকবেন।

কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেডিকেল কলেজ সমূহের শিক্ষা কোর্স বিএসএমএমইউ’র আওতায় আনা যায় তা পরীক্ষা নিরীক্ষা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় অর্ধশত সরকারি- বেসরকারি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একটি ডিন অফিসের মাধ্যমে এই সবকিছু নিয়ন্ত্রণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..