× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

মিরপুরে বৌদ্ধ বিহারে হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ঢাকার মিরপুরের শাক্যমুনি বৌদ্ধ বিহার ও তাদের পরিচালিত বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজে ‘হামলা’র উস্কানি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।

বুধবার এ ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়।

জানা যায়, ‘সবুজছায়া স্যোশাল ওয়েলফেয়ার’ নামে একটি ফেসবুক পেইজে প্রথমে এ উস্কানি দেয়া হয়। পড়ে সেটি ছড়িয়ে পড়ে বিভিন্ন ওয়ালে।

এ ঘটনায় বুধবার কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার রাত থেকেই সেখানে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মিরপুর-১৩ নম্বর সেকশনের আহছানল্লাহ রোডের বনফুল কমপ্লেক্সে প্রতিষ্ঠিত বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজটি সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিগত কয়েকদিন ধরে চলা মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে গত ৫ সেপ্টেম্বর একটি ফেসবুক পেইজ থেকে কলেজের বিরুদ্ধে উস্কানি দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জিডির সঙ্গে তারা ফেসবুকের সেই পোস্টটির তিনটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন।

সেই পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধদের সকল কিছু বন্ধ করে দিতে হবে। তাদের পরিচালিত স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিতে হবে। তাদের জন্য সকল খাদ্য ও বস্ত্র সরবরাহ বন্ধ করে দিতে হবে।’

হুমকি বার্তার শেষে এক নম্বর টার্গেট হিসেবে শাক্যমুনি বৌদ্ধ বিহার ও বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজের নাম উল্লেখ করা হয়েছে।

কাফরুল থানার ওসি সিকদার মো. শামীম মিডিয়াকে বলেন, হুমকির বিষয়টি জানার পর বৌদ্ধ বিহার ও শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..